সর্বশেষ:

partner field school kongres

পাইকগাছায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত

partner field school kongres
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কংগ্রেসের আয়োজন করা হয়।

​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

​অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন। এরপর অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ও সার্বিক কৃষি বিষয়ক নানা দিক মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন খুলনা খামার বাড়ির অতিরিক্ত উপ-পরিচালক তোহিদ উদ্দিন ভূঁইয়া।

​কংগ্রেসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম।

​অনুষ্ঠানে বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তির বিস্তার এবং কৃষকদের দক্ষতা উন্নয়নে ফিল্ড স্কুলের ভূমিকার প্রশংসা করেন। এছাড়া দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কৃষকদের আরও বেশি উদ্বুদ্ধ ও প্রশিক্ষিত করার তাগিদ দেন।

​উক্ত কংগ্রেস অনুষ্ঠানে স্থানীয় কৃষক-কৃষাণী, সাংবাদিক, সুধীজনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana