
খুলনার পাইকগাছায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কংগ্রেসের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন। এরপর অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ও সার্বিক কৃষি বিষয়ক নানা দিক মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন খুলনা খামার বাড়ির অতিরিক্ত উপ-পরিচালক তোহিদ উদ্দিন ভূঁইয়া।
কংগ্রেসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তির বিস্তার এবং কৃষকদের দক্ষতা উন্নয়নে ফিল্ড স্কুলের ভূমিকার প্রশংসা করেন। এছাড়া দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কৃষকদের আরও বেশি উদ্বুদ্ধ ও প্রশিক্ষিত করার তাগিদ দেন।
উক্ত কংগ্রেস অনুষ্ঠানে স্থানীয় কৃষক-কৃষাণী, সাংবাদিক, সুধীজনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।