সর্বশেষ:

কালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধি:

নড়াইল জেলার কালিয়া উপজেলায় খরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ জুন) উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইলের উপপরিচালক কৃষিবিদ মুহাম্মদ আরিফুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপকারভোগী কৃষকরা।

এ সময় উপপরিচালক কৃষিবিদ মুহাম্মদ আরিফুর রহমান বলেন, আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের কৃষিকাজে আরও উৎসাহিত করার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে এ সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি কর্মসূচির আওতায় উপজেলার মোট ১ হাজার ৬৬০ জন কৃষককে কৃষি সহায়তা প্রদান করা হবে। প্রতিজন কৃষক ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার পাবেন।উপকারভোগী কৃষকরা এ ধরনের সহায়তা কর্মসূচিকে সময়োপযোগী ও কৃষিবান্ধব উদ্যোগ হিসেবে উল্লেখ করে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana