সর্বশেষ:

Brikkhoropon kormosuchi onusthitoo

নড়াইলের নড়াগাতীতে রোটারি (ইউনিটি ফর গুড) বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Brikkhoropon kormosuchi onusthitoo
Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধি:

নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার সরসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পহরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) “রেটারি (ইউনিটি ফর গুড)” এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করেন রোটারিয়ান এস এম আহমেদ আলী পিএইচএফ, প্রেসিডেন্ট, রোটারি ক্লাব অব চিটাগাং মিডটাউন এবং মল্লিক মাহমুদুল ইসলাম, চেয়ারম্যান, পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা বি এম নজরুল ইসলাম কাবুল, কালিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, এটি মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত।”

রোটারিয়ান এস এম আহমেদ আলী পিএইচএফ বলেন, “বৃক্ষরোপণ একটি মহৎ ও মানবকল্যাণমূলক কাজ। এটি আমাদের মহান করে তোলে এবং ইসলামের দৃষ্টিতে সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হয়। তাই প্রত্যেকের উচিত অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করা।”
পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থী ও উপস্থিত ব্যক্তিদের মাঝে একটি করে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে সকলকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana