সর্বশেষ:

data sodossho nirdharon sova

ঘোষাল বান্দিকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য নির্ধারণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

data sodossho nirdharon sova
Facebook
Twitter
LinkedIn

আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা ( খুলনা)

পাইকগাছার ৫২নং ঘোষাল বান্দিকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য নির্ধারণ সংক্রান্ত এক সভা ১৮ জুন বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের মূল দাতা সদস্যদের বাদ দিয়ে ম্যানেজিং কমিটি গঠন করা হচ্ছে, এমন অভিযোগের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ এ সভার আয়োজন করা হয়।

সভায় মূল দাতাদের পক্ষ থেকে জোয়ার্দার পাড়ার লোকজন বলেন বিদ্যালয়ের মোট ৫০ শতক রয়েছে যার মধ্যে ৯ শতকের দাতা ৪ জন এবং ৪০ শতক জমির দাতা মঙ্গল জোয়ার্দার। মঙ্গল জোয়ার্দারের কেউ দাতা সদস্যের তালিকায় থাকবে না। এটা কখনো হতে পারে না। সভা শেষে মঙ্গল জোয়ার্দারের পক্ষে ৭ জন এবং ৯ শতকের পক্ষে ৭ জনের নাম দিয়ে দাতা সদস্য তালিকা প্রণয়ন করার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধান শিক্ষক শফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সঞ্জয় দেবনাথ। উপস্থিত ছিলেন প্রাক্তন সহকারী অধ্যাপক এসএম লোকমান হাকিম, এস,এম,হাফিজুর রহমান, সাংবাদিক জিএ রশীদ, সাবেক কাউন্সিলর গাজী আব্দুস সালাম, বিএনপি নেতা মোস্তফা মোড়ল, প্রাক্তন প্রধান শিক্ষক মাজেদা খাতুন, জামায়াত নেতা আক্তারুজ্জামান খোকন, আবুল কালাম আজাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিনুর রহমান, লুৎফর রহমান, গাজী সোহেল রাশেদ জনি, ফয়সাল রাশেদ সনি, আব্দুল হামিদ, মনিরুল ইসলাম, শহিদুল জোয়ার্দার, রুবেল হোসেন ও রকি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana