সর্বশেষ:

পাইকগাছায় বজ্রপাতে ৩ টি গরুর মৃত্যু

Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

হঠাৎ শুরু হওয়া ঝড়-বৃষ্টি ও তীব্র বজ্রপাতে বৃহস্পতিবার বিকালে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটী ইউনিয়নের হরিণখোলা গ্রামে তিনটি গরুর করুণ মৃত্যু হয়েছে। এতে চরম ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন এলাকার দুই প্রান্তিক খামারি।

​স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং দমকা হাওয়ার সাথে ভারী বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় হরিণখোলা গ্রামের দুই বাসিন্দা ননি কবিরাজ এবং শিব সরদার-এর তিনটি গরু মাঠের পাশে খোলা জায়গায় বাঁধা ছিল। আচমকা একটি তীব্র বজ্রপাত সরাসরি গরুগুলোর ওপর আঘাত হানলে ঘটনাস্থলেই তিনটি গরুর মৃত্যু হয়।​ ক্ষতিগ্রস্ত মালিকরা জানান, মৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য বেশ চড়া। হঠাৎ এই আকস্মিক দুর্যোগে গরুগুলো হারিয়ে তারা এখন সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়েছেন।

​এলাকাবাসী জানান, দুপুরের পর ঝড়-বৃষ্টির তীব্রতা এতই বেশি ছিল যে গবাদিপশু গুলোকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার পর্যাপ্ত সময় পাওয়া যায়নি। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য ও প্রতিবেশীরা ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে সান্ত্বনা দিতে তাদের বাড়িতে ভিড় করেন। আকস্মিক এই ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন ভুক্তভোগী খামারিরা।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana