সর্বশেষ:

কালিয়ায় আধুনিক চক্ষু সেবার নতুন দুয়ার ‘পেড়লী ভিশন সেন্টার’ উদ্বোধন

Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলার পেড়লীতে আধুনিক চক্ষু চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘পেড়লী ভিশন সেন্টার’। অরবিস ইন্টারন্যাশনাল ও বিএনএসবি চক্ষু হাসপাতাল-এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এ কেন্দ্রের মাধ্যমে এখন থেকে স্থানীয় মানুষ সুলভ মূল্যে আধুনিক চক্ষু চিকিৎসাসেবা পাবেন।

শুক্রবার (১৯ জুন) বিকেলে পেড়লীস্থ ব্যারিস্টার হাফিজ হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রটির উদ্বোধন করেন খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. মো. রফিকুল হক বাবলু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকবাল হোসেন, ডা. শীতেস চন্দ্র ব্যানার্জি এবং ডা. আরিফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশের ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের সুযোগ্য সেক্রেটারি এস এ রহমান বাবুল।

বক্তারা জানান, ভিশন সেন্টারটিতে ফান্ডাস ক্যামেরার মাধ্যমে ডায়াবেটিসজনিত রেটিনার রোগ নির্ণয়, টেলি-কনসালটেশনের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, ছানি অপারেশন, চোখের বিভিন্ন রোগের চিকিৎসা, পাওয়ার পরীক্ষা ও চশমা তৈরির সুবিধা থাকবে। এছাড়া সোলার প্যানেলের মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শীতেস চন্দ্র ব্যানার্জি বলেন, এ কেন্দ্রটি স্থানীয় মানুষের চক্ষু চিকিৎসার দীর্ঘদিনের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana