সর্বশেষ:

পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ

Facebook
Twitter
LinkedIn

আলাউদ্দিন সোহাগ,‎পাইকগাছা (খুলনা)

‎ বেতগ্রাম-তালা-পাইকগাছা-কয়রা সড়ক যথাযথ মানে উন্নীতকরণ প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণ বাবদ ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে খুলনা বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন উপস্থিত থেকে ১১ জন ব্যক্তির নিকট ৯৪ লক্ষ ৮০ হাজার ৩শত ৩৪৮ টাকা ত্রিশ পয়সার অনুদানের চেক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন খুলনা এল, এ শাখা কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী , সাংবাদিক এস এম আলাউদ্দিন সোহাগ, আবুল হাশেমসহ অধিকরণ ভূমি মালিক গণ উপস্থিত ছিলেন।

বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন বলেন সরকারের এই মেগা সড়ক উন্নয়ন প্রকল্পের ফলে অত্র অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক অভূতপূর্ব বৈপ্লবিক পরিবর্তন আসবে। তবে উন্নয়নের স্বার্থে যাদের ভূমি অধিগ্রহণ করা হয়েছে, তারা যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুততম সময়ে তাদের ন্যায্য পাওনা পান, তা নিশ্চিত করতেই জেলা প্রশাসন সরাসরি এই চেক বিতরণের উদ্যোগ নিয়েছে। কোনো ধরনের মধ্যস্বত্বভোগী বা দালালের দৌরাত্ম্য ছাড়াই সরাসরি প্রশাসনের হাত থেকে চেক পেয়ে সাধারণ মানুষ সরকারের এই জনবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

‎উল্লেখ্য ,বেতগ্রাম-তালা-পাইকগাছা-কয়রা সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য অধিগ্রহণকৃত জমির বিপরীতে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মাঝে সরকার নির্ধারিত ক্ষতিপূরণের অর্থ প্রদান করা হচ্ছে। এরই অংশ হিসেবে সোমবার ১১ জনের মাঝে চেক বিতরণ করা হয়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana