
আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা ( খুলনা)
পাইকগাছায় ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠান ১৯ মে মঙ্গলবার সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরতেই প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার ও প্রদর্শন করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ” জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ ” প্রতিপাদ্য বিষয়ের উপর স্থানীয় ভাবে উপজেলা ভূমি অফিস আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, আইসিটি কর্মকর্তা আব্দুস সামাদ, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জিএম বুলবুল আহমেদ, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, পৌর ভারপ্রাপ্ত আমীর মাওলানা স ম আব্দুল্লাহ আল মামুন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ শফিয়ার রহমান, জামায়াত নেতা এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, কৃষ্ণপদ মন্ডল, এডভোকেট রুহুল আমিন, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, দপ্তর সম্পাদক স্নেহেন্দু বিকাশ ও আবুল হাশেম।
এর আগে বর্ণাঢ্য এক র্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ভূমিসেবা মেলা উপলক্ষে ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত উপজেলা ভূমি অফিস চত্বরে মেলার স্টলে আগত সেবাগ্রহীতাদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে।















