
খুলনার কয়রায় জমি বিরোধে বৃদ্ধাকে হত্যার অভিযোগে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের সাতহালিয়া গ্রামবাসীর আয়োজনে মিষ্টি পুকুরের পাশে কয়রা গিলাবাড়ীর মেইন সড়কে উক্ত মানববন্ধনটি হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সাতহালিয়া গ্রামের নাসির মোড়ল পিতা মৃত আব্দুল মোড়ল তার বাড়ীর পাশের জমি খরিদ করে ভোগদখল করে আসছে। একই গ্রামের মিজান শেখ পিতা দলিল শেখ,রাকিবুল ইসলাম রাজু পিতা শামসুজ্জামান খোকন, রাবেয়া,শাহানারা, মেহেদী হাসান বাবু গংরা এই জমি তাদের দাবী করে বিভিন্ন সময় বিরোধ করে আসছে। গত ২৩শে এপ্রিল সকালে নাসির মোড়লের স্ত্রী আনোয়ারা কে লোহার রড শাবল দিয়ে মিজান শেখ মাথায় আঘাত করে গুরুতর জখম করে। স্থানীয়রা আনোয়ারাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন ডাক্তার গণ তার মাথার আঘাত গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ হামলা জখমের ব্যাপারে কয়রা থানায় মামলা দায়ের করেন আনোয়ার স্বামী নাসির মোড়ল। চিকিৎসা অবস্থায় আনোয়ারা বেগম ১৬ই মে শুক্রবার মাথার আঘাতের জন্য মৃত্যু বরণ করেন। মিজান শেখরা এটা অন্যখাতে প্রভাবিত করার জন্য উঠেপড়ে লেগে রয়েছে বলে জানান মানববন্ধন কারীরা। মানববন্ধনে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন মোঃ মোস্তফা কামাল, ফজলুল রহমান, সালাম ঢালী , মোঃ আলী, জিয়াদ আলী সানা সৈয়দ আলী সানা, সানাউল্লাহ, মাকসুরা, পারভীন সহ শতাধিক নারী পুরুষ অংশ গ্রহণ করে।
এ বিষয়ে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “ঘটনার তদন্ত চলছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।















