সর্বশেষ:

দিঘলিয়ায় ডাকাতির সময় নিজেদের গুলিতে ডাকাত নিহত

Facebook
Twitter
LinkedIn

খুলনা প্রতিনিধি:

খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া খেয়াঘাট এলাকায় গভীর রাতে ডাকাতির সময় নিজেদের গুলিতে এক ডাকাত সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটেছে।গত ২৭ মার্চ (বৃহস্পতিবার) রাত আনুমানিক ২টার দিকে স্টিমার ঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভির রাতে ৫/৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল ফ্লেক্সিলোড ও বিকাশ ব্যবসায়ী জাবেদ আলী শেখের ছেলে তৌহিদুল ইসলামের পথরোধ করে। তিনি দোকান বন্ধ করে নগদ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন।এ সময় ডাকাতরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।আহত তৌহিদুল ইসলামের ভাষ্য অনুযায়ী, তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে ডাকাতরা তার কাছ থেকে জোরপূর্বক টাকা ছিনিয়ে নেয় এবং তাকে লক্ষ্য করে গুলি চালায়।

এ সময় ডাকাত দলের এক সদস্য তৌহিদুল কে গুলি করতে গেলে তহিদুল বন্দুক হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করে। এতে গুলিটি ভুলবশত নিজেদের দলের এক সদস্যের শরীরে লাগে।নিহত যুবকের নাম সাগর বয়স আনুমানিক ২৫ বছর তার বাবার নাম খোকন এবং মায়ের নাম হাসিনা তিনি দিঘলিয়ার সদর ইউনিয়ন এর দেয়াড়া কলোনির বাসিন্দা।ঘটনাস্থলেই ডাকাত সদস্য সাগর মারা যায়।খবর পেয়ে দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

পরে লাশটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।এ ঘটনায় আহত তৌহিদুল ইসলাম কে খুলনা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana