সর্বশেষ:

নড়াইলে নরমাল ডেলিভারিতে উদ্বুদ্ধে পুরস্কার ও উপহারের উদ্যোগ ডিসি

Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী
নড়াইল প্রতিনিধি

অপ্রয়োজনে সিজারিয়ান অপারেশন না করে স্বাভাবিকভাবে (নরমাল ডেলিভারি) সন্তান জন্মদানে মায়েদের উৎসাহিত করতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন নড়াইলের ডেপুটি কমিশনার (ডিসি)।শুক্রবার(২৭ মার্চ) বেলা ১১টায় স্বাভাবিক প্রক্রিয়ায় জন্ম নেওয়া নবজাতকদের মায়েদের হাতে বিশেষ পুরস্কার ও উপহার সামগ্রী তুলে দেন ডিসি আব্দুল ছালাম। নড়াইল শহরের মহিষখোলায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে (ম্যাটারনিটি হাসপাতাল) এ উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সিজারিয়ান অপারেশনের নেতিবাচক দিক তুলে ধরে ডিসি জানান,একটি সুস্থ জাতি গঠনে সুস্থ মা ও সুস্থ্য আগামীর কোনো বিকল্প নেই। আর এই সুস্থতার জন্য নরমাল ডেলিভারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন মা ও শিশু উভয়ের স্বাস্থ্যের জন্যই দীর্ঘমেয়াদী ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। যারা সাহসের সাথে প্রাকৃতিক ও স্বাভাবিক এই পদ্ধতিকে বেছে নিচ্ছেন, তাদের এই স্বীকৃতি অন্যদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আমাদের লক্ষ্য হলো প্রসূতি মায়েদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং সিজারের প্রবণতা কমিয়ে আনা।এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি. এম. রাহসিন কবির, সহকারী কমিশনার মো. বদিউজ্জামান, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. নুসরত জাহান প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

পাইকগাছায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন ; বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া, ভাড়া বাড়িতে চলছে বিভিন্ন অফিসের কার্যক্রম : ব্যহত হচ্ছে জনসেবা

turan hossain rana