সর্বশেষ:

উপজেলা চিংড়ি সম্পদ উন্নয়ন

উপজেলা চিংড়ি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

উপজেলা চিংড়ি সম্পদ উন্নয়ন
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় উপজেলা চিংড়ি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সাসটেনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় উপজেলার চিংড়ি খামার রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পাদনের লক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস।

সভায় উপস্থিত ছিলেন, ওসি রফিকুল ইসলাম, অধ্যক্ষ সমরেশ রায়, জুনিয়র কনসালটেন্ট ডাঃ সুজন কুমার সরকার, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রিপন কুমার মন্ডল, শেখ জিয়াদুল ইসলাম, জিএম আব্দুস সালাম কেরু, আব্দুল মান্নান গাজী, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, মেরিন ফিশারিজ কর্মকর্তা চঞ্চল মন্ডল ও ক্ষেত্র সহকারী রণধীর সরকার।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

chaurman prarthi niye cholche trinomul hiseb

পাইকগাছা উপজেলার ৭ নং গদাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নিয়ে চলছে তৃণমূলের হিসাব – নিকাশ রাজনৈতিক অভিজ্ঞতা, পারিবারিক ঐতিহ্য ও জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মোঃ কায়ুম হোসেন

turan hossain rana