সর্বশেষ:

naraile kaliya upozila nirbachon

নড়াইলের কালিয়া উপজেলা চেয়ারম্যান পদে কার পাল্লা ভারী? জনমনে চলছে আলোচনা

naraile kaliya upozila nirbachon
Facebook
Twitter
LinkedIn

নড়াইল প্রতিনিধি :

নড়াইলের কালিয়া উপজেলা চেয়ারম্যান পদকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে চায়ের দোকান, হাট-বাজার ও সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা-কল্পনা। কে হচ্ছেন আগামী দিনের কালিয়া উপজেলা চেয়ারম্যান—এ নিয়েই সাধারণ মানুষের মধ্যে বাড়ছে আগ্রহ। ইতোমধ্যে আলোচনায় উঠে এসেছে কয়েকজন সম্ভাব্য প্রার্থীর নাম। তারা হলেন—

*বিশ্বাস আসজাদুর রহমান মিঠু- খাশিয়াল

*স ম ওহিদুজ্জামান মিলু-কালিয়া পৌরসভা

*সরদার আনোয়ার হোসেন-সালামাবাদ

*খান মতিয়ার রহমান- জয়নগর

*জহিরুল ইসলাম জহির-পিরোলী

*নাজমুল হক-প্রিন্স- সালামাবাদ

*হাফেজ মোঃ জাকারিয়া- বাঐসোনা

*হারুন অর রশিদ—চাচুড়ী

স্থানীয়দের মতে, সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কেউ সাংগঠনিকভাবে শক্ত অবস্থানে রয়েছেন, আবার কেউ দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। ফলে নির্বাচন ঘনিয়ে আসার আগেই রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়াতে শুরু করেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় সমর্থন, ব্যক্তিগত জনপ্রিয়তা, মাঠপর্যায়ের কর্মতৎপরতা এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততাই নির্বাচনে বড় ভূমিকা রাখবে। তবে শেষ পর্যন্ত কে হচ্ছেন কালিয়া উপজেলার চেয়ারম্যান, তা নির্ভর করবে সময়, রাজনৈতিক সমীকরণ ও জনগণের রায়ের ওপর।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

chaurman prarthi niye cholche trinomul hiseb

পাইকগাছা উপজেলার ৭ নং গদাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নিয়ে চলছে তৃণমূলের হিসাব – নিকাশ রাজনৈতিক অভিজ্ঞতা, পারিবারিক ঐতিহ্য ও জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মোঃ কায়ুম হোসেন

turan hossain rana