সর্বশেষ:

rab er hate madok karbari atok

র‍্যাব-৬ মহেশপুর হতে ৫৯৬ বোতল স্কাফ,২০ বোতল ফেনসিডিল,১ টা মোটরসাইকেল সহ ২ জনকে আটক করেছে

rab er hate madok karbari atok
Facebook
Twitter
LinkedIn

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা

ঝিনাইদহ জেলার মহেশপুর থানা এলাকা হতে ৫৯৬ বোতল স্কাফ, ২০ বোতল ফেন্সিডিল ও ০১টি মোটরসাইকেলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্প। লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ, সিও, র‍্যাব-৬,খুলনা এর সঠিক দিকনির্দেশনায় এই বাহিনী আজ সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে চলেছে। তারই ধারাবাহিকতায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অনুপ্রাণিত হয়ে র‍্যাব ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২২ মে ২০২৬ ইং তারিখ, ভোর ০৫:৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহের একটি চৌকস আভিযানিক দল ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন সামান্তা গ্রামস্থ আলহাজ্ব মফিজ উদ্দিন একাডেমি, হাই স্কুলের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে তল্লাশী পরিচালনা করে একটি মোটরসাইকেলে থাকা দুজন ব্যক্তির মাঝখানে দুটি বস্তা দেখতে পেয়ে উপস্থিত লোকজন ও স্বাক্ষীর সামনে

বস্তাদুটি খুললে বস্তার ভিতর থেকে ৫৯৬ বোতল স্কাফ, ২০ বোতল ফেন্সিডিল বহনকাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ পূর্বক বহনকারী আসামি ১) মোঃ সবুজ হোসেন (৩৩) পিতা- মোঃ শফিকুল ইসলাম, সাং- যাদবপুর, ২) মহাসিন আলী (৩২) পিতা- মোঃ হায়দার আলী, সাং- বেতবেড়ী, উভয় থানা- মহেশপুর, জেলা ঝিনাইদহদ্বয়কে গ্রেফতার করে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদ্বয় এবং উদ্ধারকৃত আলামত ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন, কোম্পানী কমান্ডার, সিপিসি-২, ঝিনাইদহ জানান, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে র‍্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana