
শাহিদুল ইসলাম কয়রা উপজেলা প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের বাঁশখালী গ্রামে ঈদ আনন্দকে আরও উপভোগ্য করে তুলতে “একতা যুব সমবায় সমিতি “র উদ্যোগে একটি চার দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ বিকেলে শরিষামুট বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় শরিষামুট পশ্চিম পাড়া ফুটবল একাদশ এবং বগা পশ্চিম পাড়া ফুটবল একাদশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে বগা পশ্চিম পাড়া ফুটবল একাদশ ৩-২ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। একতা যুব সমবায় সমিতির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ শফিকুল ইসলাম বলেন, “ঈদের আনন্দকে আরও আনন্দময় করে তোলা এবং যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য।”এ সময় উপস্থিত ছিলেন একতা যুব সমবায় সমিতির পরিচালক ও সেক্রেটারি মোঃ আব্দুর রহিম, ফিল্ড অফিসার মোঃ মাসুম বিল্লাহ এবং সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নুরুল ইসলাম সরদার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নায়েবে আমির; জিয়াউর রহমান লান্টু, শরিষামুট বাজার কমিটির সভাপতি; মোঃ জিনারুল ইসলাম, শরিষামুট বাঁধ বিএনপির সাবেক সভাপতি; এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন। টুর্নামেন্টটি স্থানীয় যুবসমাজের মধ্যে ক্রীড়াচর্চা, সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন।















