সর্বশেষ:

sangbadik union er oneker sodosso pod batil

খুলনা সাংবাদিক ইউনিয়নের ১৮ সদস্যের সদস্যপদ বাতিল

sangbadik union er oneker sodosso pod batil
Facebook
Twitter
LinkedIn

এইচ এম সাগর (হিরামন), খুলনা :

খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) ১৮ জন সদস্যের সদস্যপদ বাতিল করা হয়েছে। শ্রম আদালতের আদেশ অনুযায়ী মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টায় অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে, গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ড এবং সাংবাদিকতার বাইরে বিভিন্ন পেশায় সম্পৃক্ত থাকার অভিযোগে তাদের সদস্যপদ বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া সদস্যদের মধ্যে রয়েছেন— ফারুক আহমেদ, আসাদুজ্জামান খান রিয়াজ, জয়নাল ফরাজী, বিমল সাহা, গৌরাঙ্গ নন্দী, মকবুল হোসেন মিন্টু, আসিফ আলতাফ, শেখ ইলিয়াস হোসেন, প্রদ্যুত কুমার ভট্ট, এস এম জাহাঙ্গীর আলম, এস এম ফরিদ রানা, শেখ আব্দুল হালিম, সাইদা আক্তার রিনি, মো. নাজমুল হাসান, শেখ তৌহিদুল ইসলাম তুহিন, ড্যানিয়াল সুজিত বোস, মো. মনিরুজ্জামান সাগর ও মো. আবুল বাশার। সূত্র জানায়, সাংবাদিক ইউনিয়নের সদস্য সুনীল দাশ এ বিষয়ে শ্রম আদালতে মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, অভিযুক্তদের অনেকে সাংবাদিকতার পাশাপাশি ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, রাজনৈতিক ও অন্যান্য পেশায় যুক্ত থাকায় তারা ইউনিয়নের সদস্যপদের যোগ্যতা হারিয়েছেন। আদালতের নির্দেশনার পর যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত নেয় কেইউজে। কেইউজে নেতৃবৃন্দ জানান, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সাংবাদিকতার সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন— এমন সদস্যদের বিষয়ে তদন্ত ও পর্যালোচনা শেষে সদস্যপদ বাতিল করা হয়েছে।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে খুলনার সাংবাদিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। কেউ এটিকে সংগঠনের শুদ্ধি অভিযান হিসেবে দেখছেন, আবার কেউ সিদ্ধান্তের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

chaurman prarthi niye cholche trinomul hiseb

পাইকগাছা উপজেলার ৭ নং গদাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নিয়ে চলছে তৃণমূলের হিসাব – নিকাশ রাজনৈতিক অভিজ্ঞতা, পারিবারিক ঐতিহ্য ও জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মোঃ কায়ুম হোসেন

turan hossain rana