সর্বশেষ:

শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সুরখালী ইউনিয়নে দোয়া ও মোনাজাত

Facebook
Twitter
LinkedIn

নিজস্ব প্রতিবেদকঃ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের বিভিন্ন মসজিদে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সুরখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম শিপার, সুরখালী ইউনিয়ন বিএনপির সভাপতি রাসেদ কামাল, বিএনপি নেতা মারুফ হোসেন জমাদ্দার, সাইদ বিশ্বাস, মাহাবুব রহমান শেখ, আঃ মান্নান শেখ এবং বটিয়াঘাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তুরান হুসাইন রানা।

দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি নেতা মিন্টু ইসলাম, ওয়ার্ড বিএনপির সভাপতি তৈয়েবুর রহমান শেখ ও জিয়াউর রহমান শেখ, সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, ওমর গাজী, সাব্বির আকবর পান্না, আক্তারুল ইসলাম, বাবু শেখসহ ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মসজিদের মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্যকালে কামরুল ইসলাম শিপার বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্রের অন্যতম রূপকার। দেশের উন্নয়ন ও জাতীয়তাবাদী চেতনাকে সুসংহত করতে তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশপ্রেম ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। অনুষ্ঠানের শেষে উপস্থিত নেতাকর্মীরা শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

chaurman prarthi niye cholche trinomul hiseb

পাইকগাছা উপজেলার ৭ নং গদাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নিয়ে চলছে তৃণমূলের হিসাব – নিকাশ রাজনৈতিক অভিজ্ঞতা, পারিবারিক ঐতিহ্য ও জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মোঃ কায়ুম হোসেন

turan hossain rana