
আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা ( খুলনা)
খুলনার পাইকগাছার জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত ঐতিহ্যবাহী ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির ৩৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ মে বৃহস্পতিবার সন্ধ্যায় সমিতির নিজস্ব কার্যালয়ে গুরুত্বপূর্ণ এ সভার আয়োজন করা হয়। এমএম আব্দুস সামাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান। সম্পাদক আলহাজ্ব শেখ ফজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার, সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ, ইলিয়াস হোসেন, প্রভাষক জাহাঙ্গীর আলম, রামপ্রসাদ, আলহাজ্ব ফয়সাল মাহমুদ অপু, আব্দুল আজিজ, শেখ মিজানুর রহমান, আব্দুর রশীদ গাজী,
আলহাজ্ব মুরশাফুল আলম, ইউসুফ সরদার, আব্দুল করিম, আলহাজ্ব আব্দুর রাজ্জাক সরদার, নিজাম উদ্দিন, মধু রঞ্জন কর্মকার, সুদাম সাধু, ডাঃ অলিউল্লাহ, সমিতির সহ সভাপতি সোহেল রাশেদ জনি, কোষাধ্যক্ষ মোশারফ হোসেন, সদস্য শাহিন গাজী, মনিরুল ইসলাম, নুরু গাজী, রাজীব কুমার মন্ডল, সেলিম শাহরিয়া, রাব্বু ইসলাম দিপু ও সাংবাদিক মুহাম্মদ আমিনুল ইসলাম বজলু। উপস্থিত ছিলেন প্রধান সহকারী প্রদীপ সরকার, কম্পিউটার অপারেটর জাহাঙ্গীর হাসান, ইমাম হুমায়ুন কবির, পুরোহিত স্বপন চক্রবর্তী, আদায়কারী তাপস কুমার সরকার, সঞ্জয় কুমার মন্ডল ও আল আমিন সানা।















