সর্বশেষ:

পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন

Facebook
Twitter
LinkedIn

আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা ( খুলনা )

খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তর্জাতিক নার্স দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নার্সদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ—জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে হাসপাতাল প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবার অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হচ্ছেন নার্সরা। রোগীদের সেবায় তাদের আন্তরিকতা ও ত্যাগ স্বাস্থ্যখাতকে আরও সমৃদ্ধ করছে।এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সহকারী বেবী সরদার, পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর আলম, সিনিয়র স্টাফ নার্স রেহেনা পারভীন, মৌসুমী ফৌজদার, আরতি সরদার, প্রজ্ঞা মৈত্র, মনিরা খাতুনসহ অন্যান্য নার্স ও স্বাস্থ্যকর্মীরা।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana