সর্বশেষ:

paikgacha model moshjid nirman

পাইকগাছা উপজেলা মডেল মসজিদের নির্মাণ ত্রুটি ও অব্যবস্থাপনার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্মারকলিপি প্রদান

paikgacha model moshjid nirman
Facebook
Twitter
LinkedIn

আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা (খুলনা)

পাইকগাছা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ ত্রুটি, অব্যবস্থাপনা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বজ্ঞানহীন আচরণের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে গণপূর্তমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। ১৯ মে মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন মসজিদের মুসুল্লি, কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসী।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করায় ধর্মপ্রাণ মুসলমানেরা অনেক খুশি হয়েছিল। কিন্তু মসজিদের নানা নির্মাণ ত্রুটি এবং ঠিকাদার প্রতিষ্ঠানের অব্যবস্থাপনা ও দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে হতাশ এবং ক্ষুব্ধ হয়েছেন মসজিদের মুসুল্লিরা। মুসুল্লিরা অভিযোগ করেন অতি নিম্নমানের কাজের কারণে মসজিদের স্থায়িত্ব এবং সৌন্দর্য নিয়ে মুসল্লীদের মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে। ভবনের বিভিন্ন স্থানে ড্যাম্প এবং ফাটল দেখা দিয়েছে। ছাদের বিভিন্ন স্থান দিয়ে পানি চুইয়ে পড়ছে, ফ্যানের সুইচ বোর্ডের ভিতর দিয়ে পানি ঢুকছে। এছাড়া ঠিকাদারের লোক কাউকে কোন কিছু অবহিত না করে ইচ্ছে মতো মেইন গেট, মটর রুম এবং পানি ব্যবস্থাপনার রুমে তালা লাগানোর ফলে চরম ভোগান্তি হচ্ছে মুসুল্লিদের। গত ৬ মে গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ঠিকাদারের উপস্থিতিতে মসজিদ পরিদর্শন করার সময় এধরণের ত্রুটি ধরা পড়লে দ্রুত সমাধানের আশ্বাস দিলেও এখনো পর্যন্ত দৃশ্যমান কোন ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে গণপূর্তমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন মুসুল্লিরা।
এসময় উপস্থিত ছিলেন মাওলানা রুস্তম আলী, মিজানুর রহমান, আসাদুজ্জামান, অজিয়ার রহমান, মাওলানা আহমদ আলী, আমিরুল ইসলাম, আশিকুজ্জামান, মমিন খান, আরিফুল ইসলাম, মনিরুজ্জামান, জামাল ও সাইফুল ইসলাম।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana