
এইচ এম সাগর (হিরামন) খুলনা :
অ্যাক্রেডিটেশন অর্জনে খুবির ১০ ডিসিপ্লিনেরপ্রস্তুতি শেষ পর্যায়ে : উপাচার্যখুলনা বিশ্ববিদ্যালয়ে ‘প্রিপারেশন ফর অ্যাক্রেডিটেশন: ডকুমেন্টেশন এন্ড এভিডেন্স’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১০ মে (রবিবার) বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) ও বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর যৌথ উদ্যোগে এ কর্মশালা আয়োজন করা হয়।সকালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, উচ্চশিক্ষার আন্তর্জাতিক মান অর্জনে অ্যাক্রেডিটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য প্রতিটি ডিসিপ্লিনকে সঠিক তথ্য সংরক্ষণ, ডকুমেন্টেশন এবং মানসম্মত এভিডেন্স প্রস্তুতের বিষয়ে আরও আন্তরিক হতে হবে।তিনি আরও বলেন, মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই।
এটি অর্জনে সময় ও ধারাবাহিক প্রচেষ্টা প্রয়োজন। অনেক বিশ্ববিদ্যালয়ের তুলনায় খুলনা বিশ্ববিদ্যালয় অ্যাক্রেডিটেশন অর্জনের লক্ষ্যে এগিয়ে চলেছে। এ কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য পৃথক সফটওয়্যারও ডেভেলপ করা হয়েছে। ইতোমধ্যে ১০টি ডিসিপ্লিনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। শিগগিরই চূড়ান্ত আবেদনের মাধ্যমে অ্যাক্রেডিটেশন অর্জন করলে অন্যান্য ডিসিপ্লিনের ক্ষেত্রেও নতুন সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. এস এম কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান। ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পরিচালক (অ্যাক্রেডিটেশন) প্রফেসর নাসির উদ্দীন আহাম্মেদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নূরুল ইসলাম সিদ্দিকী।উদ্বোধনী অনুষ্ঠানের পর টেকনিক্যাল সেশনে ‘প্রিপারেশন ফর অ্যাক্রেডিটেশন: ডকুমেন্টেশন এন্ড এভিডেন্স’ এবং ‘সেলফ-অ্যাসেসমেন্ট’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. এস এম কবীর। এছাড়া ‘প্রিপারেশন অব বিএসি অ্যাপ্লিকেশন ডকুমেন্টস: অ্যান আপডেট’ বিষয়ে নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ জাকির হোসেন।বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর হায়ার এডুকেশন অ্যাঙ্লিারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) প্রজেক্টের অর্থায়নে এ কর্মশালাটি আয়োজন করা হয়। এতে অ্যাক্রেডিটেশন অর্জনের লক্ষ্যে ‘ইন্টেন্ট টু অ্যাপ্লাই’কৃত ১০টি ডিসিপ্লিনের প্রধান, পিএসআইসি সদস্য ও সংশ্লিষ্ট শিক্ষকরা অংশগ্রহণ করেন।















