সর্বশেষ:

পাইকগাছায় নারী স্বেচ্ছাসেবকদের মাঝে

Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।

পাইকগাছায় নারী স্বেচ্ছাসেবকদের মাঝে দুর্যোগ প্রতিরোধক বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হয়েছে। ১৮ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জেন্ডার- রেস্পন্সিভ কোষ্টাল অ্যাডাপ্টেশন ( জিসিএ) প্রকল্পের আওতায় সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

বিশেষ অতিথি ছিলেন সিপিপি’র উপ পরিচালক আলমগীর হোসেন, কয়রা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল আহাদ, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ সহকারী প্রকৌশলী প্রশান্ত পাল, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সুকুমার কবিরাজ ও জিসিএ প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক মাসুদ কামাল। বক্তব্য রাখেন জিসিএ প্রকল্পের নলেজ ম্যানেজমেন্ট অফিসার ডানা শিকদার, মার্কেট ডেভেলপমেন্ট ক্যাপাসিটি বিল্ডিং অফিসার মাহফুজা আরা শশী, কৃষিবিদ আতিকুর রহমান, নারী স্বেচ্ছাসেবক খুকুমণি সরকার ও লক্ষীরাণী সরকার। অনুষ্ঠানে জিসিএ প্রকল্পের আওতায় উপজেলার দুর্যোগ প্রবণ ৫টি ইউনিয়নের ১২ টি ওয়ার্ডের ১২ টি নারী স্বেচ্ছাসেবক দলকে পূর্ব সতর্কতা, অনুসন্ধান ও উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম বিতরণ করা হয়

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

chaurman prarthi niye cholche trinomul hiseb

পাইকগাছা উপজেলার ৭ নং গদাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নিয়ে চলছে তৃণমূলের হিসাব – নিকাশ রাজনৈতিক অভিজ্ঞতা, পারিবারিক ঐতিহ্য ও জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মোঃ কায়ুম হোসেন

turan hossain rana