সর্বশেষ:

দলিত সংস্থা কর্তৃক আইনগত সহায়তা প্রদান সভা অনুষ্ঠিত ।

Facebook
Twitter
LinkedIn

ডুমুরিয়া প্রতিনিধি।

দলিত সংস্থা কর্তৃক সমাজের অসহায় দরিদ্র দলিত সম্প্রদায়ের মানুষের আইনগত সহায়তা প্রদান উপলক্ষে এক অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার ১১ নম্বর সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু সভায় সভাপতিত্ব করেন।

সংস্থার উপজেলা ম্যানেজার সমীর কুমার পান্ডের উপস্থাপনায় সভায় বক্তব্য দেন সংস্থার ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক জিএম আব্দুস ছালাম, ইউপি সদস্য খান আবু বক্কর, শেখ লুৎফর রহমান, সেখ আমজাদ হোসেন সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সভায় প্রতি মাসে একটি করে সভা করা এবং এলাকার দলিত শ্রেণী সহ অসহায় মানুষের একমাসে কতজনকে কতটুকু সেবা প্রদান করা ও কমিটির কার্যক্রমের অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করার সিদ্ধান্ত গ্রহন করা হয় ।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana