সর্বশেষ:

antorjatik prbin dibos palito

পাইকগাছায় ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

antorjatik prbin dibos palito
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে “মর্যাদাপূর্ণ বার্ধক্য: বিশ্ব ব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস।

উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, ইউআরসি ইন্সট্যাক্টর ঈমান উদ্দীন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ, সাবেক কাউন্সিলর আসমা আহম্মেদ, এসএম তৈয়েবুর রহমান, কবিতা দাশ ও ইউপি সদস্য আজিজুর রহমান লাভলু।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

পাইকগাছায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন ; বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া, ভাড়া বাড়িতে চলছে বিভিন্ন অফিসের কার্যক্রম : ব্যহত হচ্ছে জনসেবা

turan hossain rana