সর্বশেষ:

পাইকগাছা জাল নোটসহ

পাইকগাছা জাল নোটসহ আটক ১

পাইকগাছা জাল নোটসহ
Facebook
Twitter
LinkedIn

বিশেষ প্রতিনিধিঃ

খুলনার পাইকগাছায় ৪০ হাজার টাকার জাল নোটসহ এক নারীকে গ্রেফতার করেছে খুলনা জেলা ডিবি পুলিশ। ধৃত নূরজাহান খাতুন (৩৭) উপজেলার শিববাটীর ০৯ নং ওয়ার্ডের বাসিন্দা শরফত মোল্যার মেয়ে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর পুলিশ বক্সের সামনের পাঁকা রাস্তার উপর থেকে ডিবি পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। এ সময় আসামীর হেফাজতে থাকা ৪০(চল্লিশ) টি এক হাজার টাকা মূল্য মানের বাংলাদেশী জাল নোট উদ্ধার করা হয়।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

সর্বশেষ এ ঘটনায় এসআই (নিঃ) শেখ ইমরুল করিম বাদী হয়ে পাইকগাছা থানায় আসামীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

chaurman prarthi niye cholche trinomul hiseb

পাইকগাছা উপজেলার ৭ নং গদাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নিয়ে চলছে তৃণমূলের হিসাব – নিকাশ রাজনৈতিক অভিজ্ঞতা, পারিবারিক ঐতিহ্য ও জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মোঃ কায়ুম হোসেন

turan hossain rana