সর্বশেষ:

কয়রায় নিখোঁজ শিশু

কয়রায় নিখোঁজ শিশুর লাশ মিললো মৎস্য ঘেরে

কয়রায় নিখোঁজ শিশু
Facebook
Twitter
LinkedIn

শাহিদুল ইসলাম কয়রা, খুলনা প্রতিনিধি

কয়রায় নিখোঁজের ৯ ঘণ্টা পর মৎস্য ঘেরের পাড় থেকে খালিদ হাসান (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের তেঁতুলতলার চর গ্রামের খোকন গাজীর বাড়ির পেছনের মৎস্য ঘেরের পাড় থেকে শিশুটির লাশ উদ্ধার করে স্থানীয়রা।

নিহত শিশু খালিদ হাসান মহেশ্বরীপুর ইউনিয়নের হড্ডা গ্রামের আবুল কালাম দপ্তরির ছেলে। সে কয়েকদিন আগে তার মায়ের সঙ্গে তেঁতুলতলার চর গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

নিহত শিশুর নানা তেঁতুলতলার চর গ্রামের খোকন গাজী বলেন, গত শুক্রবার নাতি খালিদ হাসানকে সঙ্গে নিয়ে মসজিদে জুমার নামাজ পড়েছি। দুপুর ৩টার দিক থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। আশপাশে খোঁজাখুঁজি করার পরও না পেয়ে এলাকায় মাইকিং করা হয়েছিল।

রাত ১২টার দিকে হঠাৎ বাড়ির পেছনের মৎস্য ঘেরের পাড়ে তার লাশ দেখে স্থানীয়রা আমাদের খবর দিলে আমরা নাতির লাশটি উদ্ধার করি। নাতির গলায় দাগ রয়েছে। এটি মূলত একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

chaurman prarthi niye cholche trinomul hiseb

পাইকগাছা উপজেলার ৭ নং গদাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নিয়ে চলছে তৃণমূলের হিসাব – নিকাশ রাজনৈতিক অভিজ্ঞতা, পারিবারিক ঐতিহ্য ও জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মোঃ কায়ুম হোসেন

turan hossain rana