সর্বশেষ:

সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

বটিয়াঘাটা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন : মোহাম্মদ সভাপতি,কালাম সম্পাদক নির্বাচিত

সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন
Facebook
Twitter
LinkedIn

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি::
বটিয়াঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৪ নভেম্বর সকাল ১০ টায় শিক্ষক সমিতির নিজস্ব ভবনে নির্বাচন অনুষ্ঠিত হয়।

সকাল ১০ থেকে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা বিকাল ৩ টা পযর্ন্ত। নির্বাচনে মোট ভোটার ৩ শত ৭২ জনের মধ্যে ভোটার উপস্থিত হয় ২ শত ৫২ জন। অন্য সকল পদে একজন করে প্রার্থী থাকায় তাদের সকলকে বিজয়ী ঘোষনা করেন নির্বাচন কমিশন।

সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ২ টি পদে একাধিক প্রর্থী থাকায় নির্বাচন উক্ত পদ ২টিতে সরাসরি ভোটের মাধ্যমে সমাধান করা হয়। সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করেন ৪ জন প্রার্থী, সাধারণ সম্পাদক পদে ও ৪ জন প্রার্থী।

এর মধ্যে সর্বাধিক ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন বারোআড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক পদে সুখদাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম আজাদ সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

স্যার পিসিরায়ের প্রায় ২০০ বছরের পুরনো জরাজীর্ণ পৈতৃক ভিটা সংস্কারের কাজ শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। পাইকগাছায় বিশ্ববরেণ্য বিজ্ঞানী পিসি রায়ের বাড়ীটি সংস্কার করছে প্রত্নতত্ত্ব বিভাগ ; বরাদ্ধ ৩৯ লাখ

turan hossain rana