সর্বশেষ:

punormilon o silver jubili udjapon

রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচের বর্ণাঢ্য পুনর্মিলনী ও সিলভার জুবিলি উদযাপন

punormilon o silver jubili udjapon
Facebook
Twitter
LinkedIn

এইচ এম সাগর (হিরামন) খুলনা :

খুলনার ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচের উদ্যোগে বর্ণাঢ্য পুনর্মিলনী ও সিলভার জুবিলি উদযাপন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মে) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকদের সংবর্ধনা প্রদান, স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা এবং মিলনমেলায় মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লুৎফুন্নেছা খাতুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষিকা, এসএসসি ২০০১ ব্যাচের প্রায় ১১০ জন প্রাক্তন শিক্ষার্থী এবং তাঁদের পরিবার-পরিজন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষকদের সম্মাননা প্রদান পর্ব। এ সময় প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের প্রিয় শিক্ষকদের উত্তরীয় পরিয়ে এবং সম্মাননা স্মারক তুলে দিয়ে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে শিক্ষকদের জীবন ও কর্মভিত্তিক ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে তাঁদের অসামান্য অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়। সংবর্ধনা দেওয়া হয় বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রনজিৎ কুমার কর্মকার, সহকারী প্রধান শিক্ষক কিরণ চন্দ্র বৈরাগী ও জগদীশ চন্দ্র বাগ্মী, সহকারী শিক্ষক তরুণ কুমার বৈরাগী, বিধান চন্দ্র রায়, শাহিদুল ইসলাম এবং প্রতাপ চন্দ্র মণ্ডলকে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অমরেন্দ্রনাথ বিশ্বাস, বিসিএস (কৃষি), প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, বটিয়াঘাটা, খুলনা এবং সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোরের সহযোগী অধ্যাপক আব্দুল হাই মোল্যা। এ সময় শিক্ষকরা তাঁদের দীর্ঘ কর্মজীবনের নানা স্মৃতি তুলে ধরেন এবং প্রাক্তন শিক্ষার্থীদের এ ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

বক্তারা বলেন, শিক্ষকদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রদর্শনের এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। আয়োজকরা জানান, বিদ্যালয়ের সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদের বন্ধন আরও সুদৃঢ় করা এবং শিক্ষকদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাই ছিল এ পুনর্মিলনী ও সিলভার জুবিলি আয়োজনের মূল উদ্দেশ্য।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana