সর্বশেষ:

sahid rastropoti ziaur rahman er shahadat barshiki palon

পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

sahid rastropoti ziaur rahman er shahadat barshiki palon
Facebook
Twitter
LinkedIn

আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা ( খুলনা )

খুলনার পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ৩০ মে শনিবার সকালে দলীয় কার্যালয়ে কালো পতাকা, দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন এবং বিকালে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা এবং পৌরসভা বিএনপি।

পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হকের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস.এম. এনামুল হক এবং জেলা বিএনপি নেতা শেখ ইমাদুল ইসলাম।

বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তুষার কান্তি মন্ডল, সরদার ফারুক আহমেদ , শেখ বেনজির আহমেদ লাল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ রুহুল কুদ্দুস, সাবেক কাউন্সিলর মনিরুল ইসলাম মন্টু, বিএনপি নেতা সেলিম রেজা লাকি, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, তুষার কান্তি মন্ডল, শেখ বেনজির আহমেদ লাল, অ্যাডভোকেট একরামুল হক বিশ্বাস, উপজেলা যুবদলের সদস্য সচিব সাবেক কাউন্সিলর ইমরান সরদার, অ্যাডভোকেট সাইফুদ্দিন সুমন,

প্রণব কান্তি মন্ডল, সাবেক জেলা বিএনপি নেতা ও সাংবাদিক আলাউদ্দীন রাজা, আবুল বাশার বাচ্চু, আনোয়ারুল কাদীর, ইব্রাহীম গাজী, জি.এম. মিজানুর রহমান মিজান, রুস্তম গাজী, আনারুল ইসলাম, নাজির আহমেদ, আব্দুস সাত্তার, আবু মুসা, আমিনুর রহমান, হবি মোল্লা, এস.এম. টুকু, ইব্রাহিম গাজী, আনোয়ারুল ইসলাম, কে.এম.আসাদুজ্জামান খোকন, মফিজুল ইসলাম টাকু, মেছের আলী সানা, জিয়া উদ্দীন নায়েব, মোল্লা ইউনুস আলী, আবু হুরায়রা বাদশা, মনিরুজ্জামান, আমিনুল ইসলাম বজলু, এরশাদ, ওবায়দুল্লাহসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্য সচিব আলহাজ্ব হাফেজ আবু মুসা।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana