সর্বশেষ:

kaliya dulalgati nuonpur sorkari prathomik biddaloy

কালিয়ায় দুলালগাতী নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় খান সুমন রানাকে অভিনন্দন

kaliya dulalgati nuonpur sorkari prathomik biddaloy
Facebook
Twitter
LinkedIn

নড়াইল প্রতিনিধি :

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার দুলালগাতী নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে খান সুমন রানা নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহল থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে পরিচিত খান সুমন রানার নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা আরও উন্নত ও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এলাকাবাসী। তারা মনে করেন, তার সততা, দায়িত্বশীলতা ও দূরদর্শী নেতৃত্ব বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় শুভেচ্ছা বার্তায় বলা হয়, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং একটি সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে তিনি সফল হবেন বলে সকলের প্রত্যাশা। খান সুমন রানার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana