সর্বশেষ:

পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন

Facebook
Twitter
LinkedIn

আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা ( খুলনা)।

খুলনার পাইকগাছায় প্রীতি ফুটবল টুর্নামেন্টে কপিলমুনির চলার সাথী এবং দড়িটানায় পাইকগাছার হাঁটার সাথী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।১৫ মে শুক্রবার বিকেলে পাইকগাছা সরকারি কলেজ মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্ট, দড়িটানা ও হাঁড়ি ভাঙা খেলার আয়োজন করে হাঁটার সাথী সংগঠন। হাঁটার সাথী ও চলার সাথী ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত খেলা ৩-৩ গোলে অমীমাংসিত ভাবে শেষ হলে ট্রাইবেকারে খেলার ফলাফল নির্ধারণ করা হয়। ট্রাইবেকারে হাঁটার সাথী ফুটবল একাদশ কে ১-০ ব্যবধানে পরাজিত করে চলার সাথী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।

এরপর দড়িটানায় চলার সাথী একাদশ কে পরাজিত করে হাঁটার সাথী একাদশ চ্যাম্পিয়ন হয়। অন্য দিকে গ্রাম বাংলার ঐতিহ্য হাঁড়ি ভাঙা খেলায় উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, জাপান প্রবাসী শামীম আহসান এবং চলার সাথীর সভাপতি আব্দুর রহমান জয়লাভ করে। খেলা শেষে হাঁটার সাথী সংগঠনের সভাপতি এমএম আব্দুস সামাদ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন জাপান প্রবাসী শামীম আহসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি জামায়াত নেতা অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, সাবেক সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ, ইলিয়াস হোসেন, অধ্যক্ষ উৎপল কুমার বাইন, প্রাক্তন অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, সজল বিশ্বাস, সাবেক কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান,

বাস মিনিবাস মালিক সমিতির সহ সভাপতি অমরেশ কুমার মন্ডল, ব্যাংক ব্যবস্থাপক হাদিসুজ্জামান, মোশাররফ হোসেন, গাজী শহিদুল ইসলাম খোকন, ডাঃ আনোয়ার হোসেন, প্রভাষক জাহাঙ্গীর আলম, আলহাজ্ব ফয়সাল মাহমুদ অপু, সুনীল কুমার মন্ডল, বাবুরাম মন্ডল, কাজী জাহাঙ্গীর হোসেন, সাইফুল ইসলাম, প্রভাষক গোপাল চন্দ্র মন্ডল, গাজী আব্দুস সামাদ, ফয়সাল রাশেদ সনি, শেখ আব্দুল আজিজ, আব্দুর রহমান, শেখ হেদায়েত আলী, সঞ্জয় কুমার মন্ডল, হিমাদ্রি দে, জগদীশ দে, অজয় সাধু, সমর দাশ, ডালিম, ইউসুফ সরদার, আব্দুল কুদ্দুস, প্রশান্ত মন্ডল।
ধারাভাষ্যে ছিলেন সাংবাদিক আব্দুল আজিজ, সন্তোষ কুমার সরদার ও মুহাম্মদ শফিয়ার রহমান।খেলা পরিচালনা করেন রমজান হোসেন, জামিলুর রহমান রানা ও প্রসেনজিৎ মণ্ডল।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana