
প্রতিনিধি: এম এম খায়রুজ্জামান মঈন
শিশুদের উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে সংগঠনের তিন বছর মেয়াদি ৬১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বেলাল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ ফারুক।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি অ্যাড. মোঃ জব্বার আলী ফকির, সমন্বয়ক ও মুখপাত্র মোঃ শামিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক লাবনী আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক সালমান সরদার, কোষাধ্যক্ষ অনিমেশ সরদার, প্রচার সম্পাদক জাহিদ হাসান রুমি, দপ্তর সম্পাদক আরাফাত হোসেন আকাশ, ক্রীড়া সম্পাদক এইচ এম রানা, তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক ফয়জুল ইসলাম, প্রশিক্ষণ ও উন্নয়ন সম্পাদক দীপু সরদার, সমাজসেবা সম্পাদক জুয়েল রানা, নারী ও শিশু বিষয়ক সম্পাদক পুষ্প সরকার, শিক্ষা বিষয়ক সম্পাদক আম্বিয়া খাতুন, প্রকাশনা বিষয়ক সম্পাদক আশিকুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সুজন কুমার মন্ডল, পাঠাগার বিষয়ক সম্পাদক শেখ ওবায়দুল্লাহ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আশরাফুল আলম রাতুল, ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক মোঃ রাজু ফকির, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক তুর্য আদিপ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আবির হোসেন সানি, আইন বিষয়ক সম্পাদক রিফাত হোসেন এবং সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ ইদ্রিস আলী জোয়ার্দারসহ মোট ৬১ সদস্য নিয়ে কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি খুলনা জেলার উপকূলীয় অঞ্চলের সুবিধাবঞ্চিত শিশু ও মানুষের কল্যাণে ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।















