সর্বশেষ:

বটিয়াঘাটায় দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত

Facebook
Twitter
LinkedIn

নিজস্ব প্রতিবেদক :

খুলনার বটিয়াঘাটা উপজেলার উত্তর রাঙ্গেমারী বটতলা সংলগ্ন একটি বিলে দুর্বৃত্তদের হামলায় আজিজুল ইসলামহত্যার সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (০৮ মে ২০২৬) রাত আনুমানিক ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আজিজুল ইসলাম বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলা উপজেলার বকুলতলা এলাকার হাবিবুর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৪টি মোটরসাইকেলযোগে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি আজিজুল ইসলামকে উত্তর রাঙ্গেমারী বটতলা সংলগ্ন বিল এলাকায় নিয়ে আসে। পরে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় আতঙ্ক সৃষ্টি করতে ফাঁকা গুলির শব্দ করে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে স্থানীয়রা জানান।

ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে ঘটনাস্থল থেকে কোনো গুলির খোসা বা ম্যাগাজিন উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের গলা ও ঘাড়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া পূর্ব থেকেই তার উরুর নিচ থেকে একটি পা বিচ্ছিন্ন ছিল। বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana