
নিজস্ব প্রতিবেদকঃ
খুলনার বটিয়াঘাটা উপজেলার টালিয়ামারা এলাকার প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী বাবু রতন কান্তি ঘোষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে ২০২৬) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বটিয়াঘাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল মোল্লা শফিক। অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক গোলাম সারোয়ার, মোঃ ইমদাদুল শেখ, শিক্ষক লিটন রায়, গোপাল চন্দ্র মন্ডল, রিপন মন্ডল, শাহিনা খাতুন, মন্নুজান খাতুন, রেবেকা পারভিন ও শিখা মল্লিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা মুজিবুর রহমান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাসির উদ্দিন শেখ, মোহাম্মদ ইমদাদুল হক মোল্লা, অভিভাবক সদস্য সাকুর বিশ্বাস, মোঃ কামরুল ইসলাম শেখ, মোঃ মামুন শেখ, হযরত আলী বিশ্বাস, জাহাঙ্গীর ও সাইফ শেখসহ বিদ্যালয়ের অভিভাবক ও শুভানুধ্যায়ীবৃন্দ।বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে রতন কান্তি ঘোষের দীর্ঘদিনের শিক্ষা কার্যক্রম ও প্রতিষ্ঠানের প্রতি অবদানের কথা স্মরণ করে বক্তারা তাঁর কর্মজীবনের ভূয়সী প্রশংসা করেন। এ সময় বিভিন্ন শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে ফুল ও উপহার সামগ্রী প্রদান করেন।সমাপনী বক্তব্যে প্রধান শিক্ষক একরামুল হক বিদায়ী কর্মচারী রতন কান্তি ঘোষের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।















