সর্বশেষ:

নড়াইলে এনসিপির সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় নাজমুল হাসান উজ্জ্বল

Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী
নড়াইল প্রতিনিধি:

নড়াইল জেলা এনসিপির প্রতিষ্ঠাকালীন সংগঠক মোঃ নাজমুল হাসান উজ্জ্বল জেলার সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। দলীয় সূত্রে জানা গেছে, তার উদ্যোগেই নড়াইলের তিনটি উপজেলা—নড়াইল সদর, কালিয়া ও লোহাগড়ায় সর্বপ্রথম জাতীয় নাগরিক কমিটির কার্যক্রম শুরু হয়।সম্প্রতি লোহাগড়া উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দলের দুই শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগদান করেছেন। এ যোগদান কার্যক্রমে নাজমুল হাসান উজ্জ্বলের সক্রিয় ভূমিকা ছিল বলে স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন।

দলীয় নেতাকর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে তিনি সংগঠনকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করে এলাকায় একজন তরুণ সংগঠক হিসেবে পরিচিতি পেয়েছেন।এছাড়াও তিনি জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও অংশ নিয়েছিলেন। স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও তিনি সমাজ ও মানুষের কল্যাণে কাজ করে যাবেন।এদিকে, শিগগিরই নড়াইল জেলা এনসিপির আহ্বায়ক কমিটি গঠনের আলোচনা চলছে। দলীয় নেতাকর্মীদের একটি অংশ মনে করছেন, মোঃ নাজমুল হাসান উজ্জ্বল আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেলে নড়াইলে এনসিপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে এবং দলটি জেলায় আরও দৃঢ় অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana