
আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা ( খুলনা)
খুলনার পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। ৪ এপ্রিল শনিবার বিকালে উপজেলার হরিদাসকাটীস্থ আদর্শ লাইব্রেরি ভবনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৮ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে ৩০ হাজার টাকা সমমূল্যের বই বিতরণ করা হয়।
আদর্শ লাইব্রেরির সভাপতি আলহাজ্ব মোঃ হাসান উজ জামান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রতিষ্টাতা সাইদুল ইসলাম এর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদর্শ ফাউন্ডেশনের সভাপতি শেখ মোমিন উদ্দিন, সাধারণ সম্পাদক আলমুন হুসাইন, সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান, সহ-সভাপতি ইকবাল হোসেন বাবলু , মোঃ রেজাউল করিম হাজরা, হাবিবুল্লাহ গাজী,আল মামুন, আলমগীর হোসাইন, এনামুল আহমেদ, বাকি বিল্লাহ, হাফেজ আবু সাঈদ, সাইফুল্লাহ ফকির, মিজানুর রহমান, তৈয়বুর রহমান সহ আদর্শ লাইব্রেরি এন্ড ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ।বই পেয়ে মেধাবী শিক্ষার্থীরা আদর্শ লাইব্রেরির এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।















