সর্বশেষ:

পাইকগাছায় সরকারি শিক্ষকদের চাহিদাভিত্তিক ‘সাব-ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত

Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে দিনব্যাপী চাহিদাভিত্তিক ‘সাব-ক্লাস্টার প্রশিক্ষণ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।১ এপ্রিল বুধবার সকালে পাইকগাছা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিস এই প্রশিক্ষণের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। তিনি তার বক্তব্যে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা পারভীন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম আমিনুল ইসলাম লিটু। এসময় প্রশিক্ষক সহকারী শিক্ষক রত্নেশ্বর সরকার। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ক্লাস্টারের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। আধুনিক শিক্ষাদান পদ্ধতি, শ্রেণিকক্ষে পাঠদানের কৌশল এবং শিক্ষার্থীদের শিখন চাহিদা পূরণে করণীয় বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে বক্তারা আশা প্রকাশ করেন যে, এই ধরণের দক্ষতা বৃদ্ধিমূলক কার্যক্রম উপজেলার প্রাথমিক শিক্ষার গুণগত মান আরও বৃদ্ধি করবে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana