সর্বশেষ:

সড়ক দুর্ঘটনায় খুবি শিক্ষার্থী নিহত

Facebook
Twitter
LinkedIn

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আইন ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী মৌমিতা হালদার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে খুলনা সদর থানাধীন জেলা পরিষদ ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মৌমিতা হালদার নগরীর মুন্সিপাড়া এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকায়।

জানা গেছে, মৌমিতা হালদার তার পিতার সঙ্গে রিকশাযোগে ডাকবাংলা মোড় থেকে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। এ সময় পিছন দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকার রিকশাটিকে ধাক্কা দিলে তিনি রিকশা থেকে ছিটকে সড়কে পড়ে যান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।

দুর্ঘটনার পরপরই স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা সদর হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

পরে স্বজনরা হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যান। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের একজন প্রতিনিধি ঘটনাস্থলে রয়েছেন এবং মরদেহ খুলনার মুন্সিপাড়ার বাসায় নেওয়া হয়েছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana