সর্বশেষ:

খুলনায় জ্বালানি তেলের অবৈধ মজুদ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট অভিযান

Facebook
Twitter
LinkedIn

তুরান হোসেন রানাঃ

জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা ও অবৈধ মজুদ নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে খুলনা জেলা প্রশাসন।সোমবার(৩০ মার্চ ২০২৬) খুলনা মহানগরের দৌলতপুর ও খালিশপুর থানার বিভিন্ন ফিলিং স্টেশন ও অয়েল পাম্পে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপেন সাধক রনি।অভিযানকালে বিভিন্ন প্রতিষ্ঠানের তেলের মজুদ, সংরক্ষণ রেজিস্টার ও স্টক রেজিস্টার যাচাই করা হয়

মেসার্স এলিট পেট্রোল সাপ্লাই কোং লিঃ-এ অকটেনের পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও বিক্রি না করার প্রমাণ পাওয়া যায়।‎এ অপরাধে ওজন ও মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।এছাড়া প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে অকটেন বিক্রির নির্দেশনা দেওয়া হয়।অভিযানে ফিলিং স্টেশনগুলোকে জ্বালানি তেলের মজুদ, সরবরাহ ও সঠিক বিতরণ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।এ সময় বিএসটিআই ও দৌলতপুর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana