সর্বশেষ:

কয়রায় বাঘ বিধবাদের ও অসহায়দের মাঝে উপহার সামগ্রী বিতরণ

Facebook
Twitter
LinkedIn

সুন্দরবন সংলগ্ন খুলনার উপকূলীয় উপজেলা কয়রার বিভিন্ন গ্রামে বাঘের আক্রমণে নিহত পরিবারের বঞ্চিত ‘বাঘ বিধবা’ নারী ও অসহায়দের মুখে হাসি ফুটাতে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। কয়রা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০০ জন বাঘ বিধবা ও ১০০ জন অসহায়দের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। চেয়ারম্যান মেসবাহুল ইসলাম ও সদস্য সচিব ইকবাল হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত এই উদ্যোগ বাস্তবায়ন করেছে সিরাতুল হুদা ট্রাস্ট শামসুর রহমান ও দক্ষিণ খুলনা উন্নয়ন ফাউন্ডেশন নামের স্বেচ্ছাসেবী সংস্থা ।

গতকাল বেলা ১১টায় কয়রার আমাদী ইউনিয়নের জায়গীর মহল টেকের হাট মাঠে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। আমাদী ইউনিয়নের সাাবেক চেয়ারম্যান শাহ মোঃ এবাদত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কারিমন নেছা।
উক্ত প্রতিষ্ঠানের কো-অডিনেটর মোঃ হোসেল আহমেদ, সভাপতি তামিম রায়হান, সম্পাদনা তামিম রায়হান মিডিয়া সম্পাদক ফিরোজ আহমেদ প্রমুখ ।

কয়রা বা সুন্দরবন সংলগ্ন অঞ্চলে যেসব নারী জীবিকার সন্ধানে বাঘের আক্রমণে স্বামী হারিয়েছেন, তাদের বাঘ বিধবা বলা হয়। ঈদ সামগ্রী গ্রহনকালে বাঘ বিধবা হালিমা বলেন, “সন্তানের মুখের দিকে তাকিয়ে, অন্য কোথাও বিবাহ না করে চায়ের দোকান করেই জীবিকা নির্বাহ করেছি। নানা বঞ্চনার মুখে পড়েও এই ধরনের উদ্যোগ আমাদের অনেক সাহস যোগায়।”

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana