
শাহিদুল ইসলাম ইসলাম কয়রা উপজেলা প্রতিনিধি :
খুলনায় কয়রায় মহেশ্বরীপুর ইউনিয়নের হড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও হড্ডা ডি এম মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল বিকালে ২০২৭ সালে লবণ পানি বন্ধের ব্যাপারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মহেশ্বরীপুর ইউনিয়নের ইউপি সদস্য বাবু উত্তম কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়ানি এন,এ,জি,ডি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু বিপ্লব কান্তি রায়, উপস্থিত ছিলেন বাবু অচিন্ত্য কুমার অচিন্ত কুমার মন্ডল , পন্ডিত চন্দ্র মৃধা প্রমুখ। এ সময় সবার মতামত অনুষায়ী সবাই বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে কেউ লবণ পানি উঠায়ে আমাদেরকে ক্ষতি করতে পারবে না। কিছু বহিরাগত লোকজন এসে আমাদের এখানে লবণ পানির মাছের ঘের করে।
কয়রার মহেশশ্বরীপুর ইউনিনের ৯ নং ওয়ার্ডে আমরা ২০২৭ সালের মধ্যে লবণ লবণ পানি উঠতে দেব না।
বছরের পর বছর এসব এলাকায় নোনাপানি তুলে চিংড়ি চাষ করা হচ্ছে। খাওয়ার পানির চাহিদা মেটে বৃষ্টির পানি ধরে রেখে ও অন্য এলাকা থেকে পানি সংগ্রহ করে। লবণসহিষ্ণু গাছ ছাড়া এলাকায় তেমন কোনো গাছ নেই। ঘাস বা লতাজাতীয় গাছ না থাকায় দেখা দিয়েছে গবাদিপশুর খাদ্যসংকট।মতবিনিময় সভায় লবণ পানির চিংড়ি ঘের না করার জন্য মতামত ব্যাক্ত করেন নেতৃবৃন্দ। সময় উপোযোগি এই সিদ্ধান্ত কে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছে। তারা নতুন করে স্বপ্ন দেখছেন লবণ পানির চিংড়ি ঘেরের পরিবর্তে ধান চাষের।















