
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।
পাইকগাছায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সমুদ্রগামী জেলেদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে। ১৬ মার্চ সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইল চেয়ার ও লাইফ জ্যাকেট বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, অ্যাওসেড কর্মকর্তা শঙ্কর রঞ্জন, মানিক বসু, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক এসএম আলাউদ্দিন সোহাগ, আবুল হাশেম ও উপজেলা পরিষদের সিএ কৃষ্ণপদ মন্ডল। অনুষ্ঠানে ২০২৫-২০২৬ অর্থ বছরে এডিপির অর্থায়নে ২৫ জন শারীরিক প্রতিবন্ধী কে হুইলচেয়ার এবং ২০২৫- ২০২৬ অর্থ বছরে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে ১৩৩ জন সমুদ্রগামী জেলেদের জীবন রক্ষাকারী সামগ্রী হিসেবে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়।















