সর্বশেষ:

পাইকগাছার নাবার খাল খনন কাজের উদ্বোধন

Facebook
Twitter
LinkedIn

আলাউদ্দিন সোহাগপাইকগাছা ( খুলনা)

পাইকগাছার নাবার খাল পুনঃ খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠান ১৬ মার্চ সোমবার দুপুরে নাবার বিলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন ও মাটি কেটে খাল খনন কাজের শুভ উদ্বোধন করেন বিএডিসির অফিসার্স এসোসিয়েশন এর সভাপতি ও বিএডিসি’র প্রধান ( মনিটরিং) মোঃ আঃ ছাত্তার গাজী। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএডিসির বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক নাহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, বিএডিসির খুলনা জোনের সহকারী প্রকৌশলী জাহিদ হাসান। শেখ মেহেদী হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএডিসির উপ সহকারী প্রকৌশলী সোহরাব হোসেন, আব্দুল্লাহ আল মামুন, প্রধান শিক্ষক পিনাকী সাধু, জেলা জামায়াতের ইউনিট সদস্য মাওলানা কামাল হোসেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ ও সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোস্তাফিজুর রহমান পারভেজ, খলিলুর রহমান, মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক আমিনুল ইসলাম বজলু, ঠিকাদার সাগর আহমেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক স্বরজিৎ ঘোষ দেবেন ও কৃষক সর্বেশ্বর মিস্ত্রি । উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ।
উল্লেখ্য বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি’র খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার সেচ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার কপিলমুনি ইউনিয়নের ভৈরবঘাটা মৌজার হাড়িয়া নদী হতে ১২৬০ মিটার দৈর্ঘ্যের নাবার খাল পুনঃ খনন করা হচ্ছে। খনন কাজ করছে যশোরের ঠিকাদারি প্রতিষ্ঠান সাগর এন্টারপ্রাইজ। খালটির খনন কাজ সম্পন্ন হলে নোয়াকাটীর বিল, নাবার বিল, হাউলির বিল ও ধোনার বিলের জলাবদ্ধতা নিরসন, স্বাভাবিক পানি সরবরাহ ও কৃষি ফসল এবং মৎস্য উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কতৃপক্ষ।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana