সর্বশেষ:

রমজান উপলক্ষে কালিয়ায় এতিমখানা-মাদ্রাসায় সৌদি সরকারের খেজুর বিতরণ

Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী
নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ৩২টি এতিমখানা ও মাদ্রাসা প্রতিষ্ঠানের মাঝে সৌদি সরকারের উপহার হিসেবে খেজুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে কালিয়া উপজেলা পরিষদের হলরুমে আনুষ্ঠানিকভাবে এসব খেজুর বিতরণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিদের হাতে খেজুরের কার্টুন তুলে দেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি সরকারের পক্ষ থেকে প্রাপ্ত খেজুর উপজেলার ৩১টি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা এবং উপজেলা কেন্দ্রীয় মসজিদের জন্য ১ কার্টুন করে মোট ৩২ কার্টুন বিতরণ করা হয়।অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোস্তফা কামালসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি সরকারের দেওয়া এই উপহার নির্ধারিত এতিমখানা ও মাদ্রাসাগুলোর মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম বলেন, পবিত্র রমজান মাসে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরা যেন ইফতারের সময় এই খেজুর ব্যবহার করতে পারে, সে লক্ষ্যেই সৌদি আরবের পক্ষ থেকে এ উপহার দেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলার ৩১টি মাদ্রাসা ও এতিমখানা এবং উপজেলা মসজিদে তা বিতরণ করা হয়েছে।এ সময় সংশ্লিষ্ট এতিমখানা ও মাদ্রাসার প্রধানরা সৌদি আরব সরকার ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana