সর্বশেষ:

পাইকগাছায় মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা

Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

পাইকগাছার কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে মানুষের জন্য ফাউন্ডেশন এর আর্থিক সহায়তা পরিচালিত (ডাব্লুইসিএডি) প্রকল্পের আওতায় মুক্তি ফাউন্ডেশন উৎযাপন করেছে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬। দিবসটি উৎযাপনে একটি বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার সকালে মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী কপিলমুনি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে বিদ্যালয়ের মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ কুমার ঘোষ এর সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের সমন্বকার ও ফাউন্ডার সদস্য সুনান্দা ভদ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, বিশেষ অতিথি পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শাকিলা আফরোজ (ডিজিস কন্ট্রোল), আনছার ভিডিবি কর্মকর্তা হুমাইরা খাতুন, কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা ও কপিলমুনি প্রেস ক্লাবের সদস্য সচিব আমিনুল ইসলাম বজলু।উক্ত অনুষ্ঠানে কপিলমুনি, রাড়ুলি, হরিঢালী এবং গদাইপুর ইউনিয়নের প্রায় ১৫০ জন উপকারভোগী উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

পাইকগাছায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন ; বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া, ভাড়া বাড়িতে চলছে বিভিন্ন অফিসের কার্যক্রম : ব্যহত হচ্ছে জনসেবা

turan hossain rana