সর্বশেষ:

নড়াইলে যোগানিয়ায় সূর্যমুখী চাষে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত

Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী
নড়াইল প্রতিনিধি

২০২৫–২০২৬ অর্থবছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি (২য় সংশোধিত) প্রকল্প–এর আওতায় নড়াইলের কালিয়া উপজেলার যোগানিয়া এলাকায় বাস্তবায়িত সূর্যমুখী প্রদর্শনীর উপর কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১১ মার্চ ২০২৬) যোগানিয়া এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে “সূর্যমুখী – পতিত – রোপা আমন” ফসল বিন্যাসের প্রদর্শনী পরিদর্শন ও কৃষকদের সাথে মতবিনিময় করা হয়। প্রদর্শনীতে সূর্যমুখীর হাইসান–৩৬ জাতের চাষাবাদ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চল।কারিগরি আলোচক হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ মোঃ ফরিদুজ্জামান, মনিটরিং অফিসার, তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি (২য় সংশোধিত) প্রকল্প, খুলনা অঞ্চল।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি অফিসার, কালিয়া, নড়াইল।

সভাপতিত্ব করেন কৃষিবিদ মুহাম্মদ আরিফুর রহমান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, নড়াইল।আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে ভোজ্যতেলের চাহিদা পূরণে সূর্যমুখীসহ অন্যান্য তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পতিত জমিকে চাষের আওতায় এনে আধুনিক প্রযুক্তি ও উন্নত জাত ব্যবহার করলে কৃষকরা লাভবান হবেন এবং দেশের তেল উৎপাদনও বৃদ্ধি পাবে।অনুষ্ঠানে স্থানীয় কৃষক-কৃষাণী, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন,আয়োজনে: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কালিয়া, নড়াইল।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana