সর্বশেষ:

নানা বাড়ির পুকুরে ডুবে প্রাণ গেল ছাত্রের

নানা বাড়ির পুকুরে ডুবে প্রাণ গেল ছাত্রের

নানা বাড়ির পুকুরে ডুবে প্রাণ গেল ছাত্রের
Facebook
Twitter
LinkedIn

খুলনা অফিসঃ

নানা বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে প্রাণ হারিয়েছেন খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র রিফাত রহমান তূর্য (১৯)। মায়ের সঙ্গে বেড়াতে গিয়েছিলো দৌলতপুর থানার দেয়ানায়। কিন্তু এই যাওয়াই শেষ যাওয়া হবে বুঝতে পারেনি কেউ।

জানা যায়, তুর্য শুক্রবার (২৫ আগস্ট) নানা বাড়ির পার্শ্ববর্তী মাঠে একটানা দীর্ঘক্ষণ ফুটবল খেলে ক্লান্ত হয়ে যায়। ক্লান্ত শরীর নিয়ে নানা বাড়ির পুকুরে গোসলের উদ্দেশ্যে ঝাঁপ দেয়। ঝাঁপ দেওয়ার পর সে পুকুরের পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর তার মৃতদেহ পানিতে ভেসে ওঠে।

তূর্যের অকাল মৃত্যুতে নানা বাড়ি দেয়ানাতে শোকের মাতন শুরু হয়। এ সংবাদ দ্রুত বেগে ছড়িয়ে পড়লে তার গ্রামের বাড়ি দিঘলিয়াতেও শোকের ছায়া নেমে আসে। তূর্য দিঘলিয়া গ্রামের পোল্ট্রি ফিড ব্যবসায়ী ও বাম রাজনীতিবিদ কমরেড মোঃ আনিসুর রহমান মিঠুর বড় ছেলে। ভদ্র, বিনয়ী ও শান্ত স্বভাবের মৃত তূর্য ছিলো বন্ধু বান্ধব, নানা বাড়ি এবং গ্রামবাসীর কাছে খুব প্রিয়।
শুক্রবার (২৫ আগস্ট) বাদ মাগরিব দিঘলিয়া ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

স্যার পিসিরায়ের প্রায় ২০০ বছরের পুরনো জরাজীর্ণ পৈতৃক ভিটা সংস্কারের কাজ শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। পাইকগাছায় বিশ্ববরেণ্য বিজ্ঞানী পিসি রায়ের বাড়ীটি সংস্কার করছে প্রত্নতত্ত্ব বিভাগ ; বরাদ্ধ ৩৯ লাখ

turan hossain rana