সর্বশেষ:

বঙ্গোপসাগরে বাংলাদেশ সীমানায় মাছ ধরার অপরাধে ফিসিং ট্রলারসহ ১৪ জেলেকে আটক করেছে মোংলা নৌ বাহিনী।

Facebook
Twitter
LinkedIn

উপজেলা প্রতিনিধি,মোংলা(বাগেরহাট)

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে একটি ভারতীয় ফিসিং ট্রলারসহ ১৪ জেলেকে আটক করেছে নৌবাহিনী। মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে শুক্রবার (১৭ আগষ্ট) রাতে এ ট্রলাসহ জেলেদের আটক করে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বি,এন,এস আক্তার উদ্দিন শিপ।

সমুদ্র থেকে আটক এফ,বি শুভ যাত্রাই নামক ওই ট্রলারটি নিয়ে নৌবাহিনীর একটি জাহাজ শনিবার (১৮ আগষ্ট) বিকেল ৫টায় মোংলার দিগরাজে নৌ ঘাঁটিতে নিয়ে এসেছে।

ভারতীয় ট্রলারটিতে থাকা ইলিশসহ বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করা হবে। এছাড়া ওই ট্রলারসহ জেলেদেরকে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হবে। আর এ সকল জেলেদের বাড়ী ভারতের কলকাতার বিভিন্ন জেলায়। এসব তথ্য নিশ্চিত করেছেন মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন, সমুদ্রসীমা লঙ্গন আইন করে বেআইনিভাবে বাংলাদেশের জলসীমায় মাছ শিকারের দায়ে আটক ভারতীয় জেলেদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে। এরপর রবিবার সকালে এসকল জেলেদেরকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

উল্লেখ্য,এর আগে গত (২আগস্ট) একই এলাকা থেকে এফ,বি পারমিতা নামক একটি ভারতীয় ট্রলারসহ ১৪ জেলেকে আটক করেছে নৌবাহিনী।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

পাইকগাছায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন ; বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া, ভাড়া বাড়িতে চলছে বিভিন্ন অফিসের কার্যক্রম : ব্যহত হচ্ছে জনসেবা

turan hossain rana