সর্বশেষ:

যশোরে ২০ মোটরসাইকেল জব্দ করেছে ট্রাফিক পুলিশ

যশোরে ২০ মোটরসাইকেল জব্দ করেছে ট্রাফিক পুলিশ

যশোরে ২০ মোটরসাইকেল জব্দ করেছে ট্রাফিক পুলিশ
Facebook
Twitter
LinkedIn

যশোর প্রতিনিধিঃ
যশোর কেশবপুরে রেজিষ্ট্রেশন ও লাইসেন্সবিহীন চালক বেড়ে যাওয়ায় বিভিন্ন উপজেলায় অভিযান পরিচালনা করছেন যশোর জেলা ট্রাফিক পুলিশ। এ সময় হেলমেট, ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় যশোর জেলা ট্রাফিক পুলিশের একটি বিশেষ টীম কেশবপুর উপজেলায় প্রায় ২০টি মটর সাইকেল আটক করে কেশবপুর থানায় হস্তান্তর করেন।

মঙ্গলবার সকাল থেকে কেশবপুর উপজেলার গাজীর মোড়, চিংড়ার মোড় , হাসপাতাল মোড় এবং থানার মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে এসব গাড়ি আটক করা হয় বলেও জানানো হয়। অপরাধের ধরন ও আইনের ধারা অনুযায়ী গাড়ীর মালিকদের জরিমানাসহ মামলা দেয় ট্রাফিক পুলিশ।

যশোর জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট (টিএস আই) মোঃ আইয়ুব আলী বলেন , মোটরসাইকেল ড্রাইভিংয়ে অদক্ষ চালকই বেশি দুর্ঘটনার শিকার হন। তাদের ভুলের জন্য পুরো পরিবারকে সারা জীবন মাশুল দিতে হয়।তাই হেলমেট, ড্রাইভিং লাইসেন্সবিহীন চালক, অনুমোদনহীন ও ফিটনেসবিহীন মোটরযানের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

স্যার পিসিরায়ের প্রায় ২০০ বছরের পুরনো জরাজীর্ণ পৈতৃক ভিটা সংস্কারের কাজ শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। পাইকগাছায় বিশ্ববরেণ্য বিজ্ঞানী পিসি রায়ের বাড়ীটি সংস্কার করছে প্রত্নতত্ত্ব বিভাগ ; বরাদ্ধ ৩৯ লাখ

turan hossain rana